images

আন্তর্জাতিক

যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের দায়ভার নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) গোলটেবিল বৈঠকে তিনি জানান, হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন।

ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে, কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন পরস্পরবিরোধী ব্যাখ্যা রয়েছে।

সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন, যার মধ্যে ছিলেন হেগসেথ ও জেনারেল কেইন।

ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয়, আপনিই প্রথম বলেছিলেন চলুন এটা করি, কারণ পারমাণবিক অস্ত্র তাদের হাতে যেতে দেওয়া যাবে না।

একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেছেন যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সামরিক হস্তক্ষেপের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না। 

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিডিয়া মোগল রুপার্ট মারডক সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিলেন।

ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে এবং ইরান ও মার্কিন মিত্রদের জড়িয়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হয়েছে।

-এমএমএস