আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি সশস্ত্র বাহিনী।
ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার দক্ষিণ উপকূলে হরমুজ দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিহত করা হয়েছে। বিমানটির বর্তমান অবস্থা জানতে তদন্ত চলছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তু হওয়ার আগে বিমানটি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্যান্য সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো এ বিষয়ে নিশ্চিতকরণ এবং পাইলটের ভাগ্যে কী ঘটেছে বা ধ্বংসাবশেষ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
An enemy's F-15 fighter jet was shot down by Iranian air defense systems near Hormuz Island after being intercepted over the country’s southern coast.
— Press TV 🔻 (@PressTV) March 22, 2026
Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/x8kYuQGR6o
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেসটিভি জানিয়েছে, এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে শত্রুপক্ষের মোট ৭টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ইরান, যার মধ্যে তিনটি ছিল ইরানের আকাশসীমায় এবং বাকিগুলো কুয়েতে।
এরআগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এফ-৩৫ নিয়ে যুক্তরাষ্ট্রের দর্পচূর্ণ করেছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে বলছে, তাদের যুদ্ধবিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তাতে কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসরায়েলে।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে।
সূত্র: প্রেসটিভি, আনাদোলু
এমএইচআর