images

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৮১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত ৮১ হাজারের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

রোববার মানবিক সংস্থাটি জানিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মূল্যায়নে দেখা গেছে; চলমান ইসরায়েলি-মার্কিন যুদ্ধে ইরানজুড়ে ৮১ হাজারের বেশি বেসামরিক কাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন ছাড়াও হাসপাতাল, চিকিৎসা সেবা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং সেইসাথে চিকিৎসা কেন্দ্র, স্কুল, অ্যাম্বুলেন্স ও সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের একটি “সুস্পষ্ট” লঙ্ঘন।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে এবং অন্তত ২০ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন। এছাড়াও সাতটি হাসপাতাল খালি করা হয়েছে এবং ৩৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা


এমএইচআর