images

আন্তর্জাতিক

২৯১ আসনে প্রার্থী দিল তৃণমূল, ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃলমূল কংগ্রেস। 

মঙ্গলবার (১৭ মার্চ) কালীঘাটের নিচের বাসভবনে সংবাদ সম্মেলনে প্রার্থিতালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

মমতা জানান, এবার ২৯৪ আসনের মধ্যে শুধু দার্জিলিংয়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল। অনিত থাপার দলকে সেই আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯১টি আসনে প্রার্থী দেবে তৃণমূল, এর মধ্যে ৫০ টিরও বেশিই নারী। 

তালিকায় দেখা গেছে, এবারও ভবানীপুর আসনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারি। 

এছাড়াও গুরুত্বপূর্ণ আসনগুলোতে মধ্যে রয়েছে— মেখলিগঞ্জ; পরেশ অধিকারী, দিনহাটা; উদয়ন গুহ, আলিপুরদুয়ার; সুমন কাঞ্জীলাল, ধূপগুড়ি; ড. নির্মল রায়, শিলিগুড়ি; গৌতব দেব, মাটিগাড়া-নকশালবাড়ি; শঙ্কর মালাকার, চোপড়া; হামিদুল রহমান, বালুরঘাট; অর্পিতা ঘোষ, হরিরামপুর; বিপ্লব মিত্র, ডোমকল; হুমায়ুন কবীর, করিমপুর; সোহম চক্রবর্তী, পলাশিপাড়া; রুকবানুর রহমান, হাবড়া;  জ‍্যোতিপ্রিয মল্লিক, রাসবিহারী; দেবাশিস কুমার, ভাটপাড়া; অমিত গুপ্তা, নোয়াপাড়া; তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর; রাজ চক্রবর্তী, কামারহাটি; মদন মিত্র, বরানগর; সায়ন্তিকা, ডায়মন্ড হারবার; পান্নালাল হালদার, সোনারপুর দক্ষিণ; লাভলি মৈত্র, ভাঙড়; শওকত মোল্লা, বেহালা পশ্চিম; রত্না ট্টোপাধ্যায়, কলকাতা পোর্ট; ফিরহাদ হাকিম, মানিকতলা; শ্রেয়া পাণ্ডে,হাওড়া উত্তর; গৌতম চৌধুরী, শিবপুর; রানা চট্টোপাধ্যায়, পাঁচলা; গুলশন মল্লিক, উলুবেড়িয়া পূর্ব; ঋতব্রত, বেলেঘাটা; কুণাল ঘোষ, উত্তরপাড়া; শীর্ষান্ন বন্দ্যোপাধ্য়ায়, সিঙ্গুর; বেচারাম মান্না, চুঁচুডা; দেবাংশু ভট্টাচার্য, নন্দীগ্রাম; পবিত্র কর, সবং; মানস ভুঁইয়া, ডেবরা; রাজীব বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জ; অরূপ বিশ্বাস, রামনগর; অখিল গিরি, কাকদ্বীপ; মন্টুরাম পাখিরা, সোনারপুর উত্তর; ফিরদৌসি বেগম, মন্তেশ্বর; সিদ্দিকুল্লা চৌধুরী, বারুইপুর পূর্ব; বিভাস সর্দার, বারুইপুর পশ্চিম; বিমান বন্দোপাধ্যায়, রাজারহাট–গোপালপুরে অদিতি মুন্সি।

এদিকে ২০২৬ সালে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রার্থী তালিকা ঘোষণার আগেই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ এবার ২২৬ টিরও বেশি আসনে জিতব। ১০০টিরও বেশি স্কিম আছে তৃণমূল সরকারের, তৃণমূল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না।’

তৃণমূল সুপ্রিমোর দাবি, বিজেপির পার্টি অফিস থেকে বসে অফিসারদের লিস্ট তৈরি করা হচ্ছে।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্যে সভা করুন।’

তিনি আরও বলেন, ‘সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।’

মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বদলে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘আইন;শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে, তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে।” 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মমতা বলেন, ‘আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন না। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাকে বলব, বাংলায় প্রার্থী হন না।’

সূত্র: আনন্দবাজার, টিভি৯

এমএইচআর