images

আন্তর্জাতিক

ইসরায়েলে ফের ইরানের ব্যালিস্টিক মিসাইল, আমিরাতেও ড্রোন-মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ এএম

দখলদার দেশ ইসরায়েলকে লক্ষ্য করে আবারো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের দিকেও মিসাইল ও ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। মিসাইল হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এর আগে টানা প্রায় দুই ঘণ্টা ধরে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে ইরান। তবে ইসরায়েল দাবি করেছে, ওই সময় নিক্ষেপ করা মিসাইলগুলো খোলা স্থানে গিয়ে পড়েছে।

প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও অভিযোগ করে, তাদের লক্ষ্য করে ইরান মিসাইল ও ড্রোন ছুড়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর আগে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আমিরাত কর্তৃপক্ষ জানায়, এগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মিসাইল ও ড্রোন প্রতিহত করার সময়ের শব্দ।

এমআর