আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০৪:১১ এএম
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এই তথ্য জানিয়েছেন। সূত্র: আল জাজিরার।
টিম হকিন্স বলেন, আহতদের মধ্যে ১৮০ জন ইতোমধ্যে কাজে ফিরেছেন। আহত সেনাদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরোর আঘাতের ঘটনা রয়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, অনেক হামলা ইরানের ‘একমুখী’ ড্রোন আক্রমণের কারণে হয়েছে। যুক্তরাষ্ট্রের যৌথ চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেন, এই ধরনের ড্রোন হামলাই বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বহু স্থাপনা।
এমআর