images

আন্তর্জাতিক

নেতানিয়াহুর কফি পানের ভিডিও নিয়ে নতুন বিতর্ক, ‘ডিপফেক’ বলল গ্রোক

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

মৃত্যুর গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই ভিডিওটিও ‘ডিপফেক’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

গত সপ্তাহ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মারা গেছেন বা গুরুতর আহত হয়েছে বলে জল্পনা শুরু হয়, যা আরও জোলালো হয় একটি ভিডিওতে নেতানিয়াহুর ছয়টি আঙুল দেখা গেলে। এর মধ্যেই রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করার পর এই আলোচনা আবার তুঙ্গে ওঠে।

image

ভিডিওতে দেখা যায়, জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’- নামে একটি ক্যাফেতে কফি পান করছেন নেতানিয়াহু। কফি দেওয়ার সময় তিনি বলছেন, ‘দারুণ, ধন্যবাদ।’

এসময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আমাকে কী জিজ্ঞেস করেছিলেন?’

নেতানিয়াহুকে সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হলে তিনি মজা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’

তিনি আরও বলেন, ‘আমার জনগণ দুর্দান্ত আচরণ করছে। আঙুল গুনতে চাইলে এখানে দেখুন (বাঁ হাত উঠিয়ে) এবং এখানে (ডান হাত উঠিয়ে)।’

ভিডিওর মাধ্যমে নেতানিয়াহু হাতে ছয় আঙুল বা মৃত্যুর গুজবকে বিদ্রূপ করেছেন।

এদিকে এই ভিডিও নিয়ে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাকিূন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলে হিসেবে শনাক্ত করেছে।

গ্রোক বলেছে, ‘এটি একটি উন্নত ডিপফেক ভিডিও; নেতানিয়াহু বাস্তবে কফি শপে বসে ইরান–লেবাননের অভিযান নিয়ে আলোচনা করছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মূল পোস্টেও পরিষ্কারভাবে ওই ভিডিওকে উন্নতমানের অপ্রকাশিত এআইয়ের সহায়তায় তৈরি বলা হয়েছে।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, ভিডিওতে কফির কাপের দিকে তাকানো অবস্থায় মুখের আকার অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। অন্য কেউ মন্তব্য করেছেন, ভিডিওতে কাউন্টারের পেছনে অদ্ভুত কিছু দেখা গেছে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এই খবরগুলোকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে।

তুরর্কি বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়, ‘নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী ভালো আছেন’। 

এদিকে যে কফি শপে ভিডিওটি ধারণ করা হয়েছে— ‘দ্য সাতাফ’ ক্যাফেও ইনস্টাগ্রামে নেতানিয়াহুর ছবিসহ এক পোস্টে জানিয়েছে, ‘আজ প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীদের আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত।’ 

সূত্র: এনডিটিভি


এমএইচআর