Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুদ্ধে অংশ নিতে ইরানের পথে ২৫০০ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। খবর আল জাজিরার।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

এই জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যেকোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

USS
জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ নিয়ে এখন যাত্রাপথে রয়েছেন

মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনা বলা হচ্ছে। যদিও মেরিনরা স্থলে এবং সমুদ্রে উভয় স্থানেই মোতায়েন রয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা এই যুদ্ধে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই মনে হচ্ছে।

এফএ/এফএ