images

আন্তর্জাতিক

ইরানে আজ ‘সর্বোচ্চ সংখ্যক’ হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

যুক্তরাষ্ট্র আজ আবারও ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শুক্রবার (১৩ মার্চ) ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে’। 

ইরানের সামরিক বাহিনীকে ‘ধ্বংস’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি’। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

যুদ্ধ আর কতদিন চলতে পারে জানতে চাইলে হেগসেথ আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু, এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।’

সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।’

তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন কেইন।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর