Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যকে ৩০ মিনিটের মধ্যে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১০:২১ এএম

ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে ৩০ মিনিটেরও কম সময়ে ‘পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) অন্ধকারে ডুবে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি এই হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের (ইরানের) বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি এবং তা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর লেগে যাবে। তবে আদর্শিকভাবে আমরা সেটা করতে যাচ্ছি না।’

এর জবাবে আজ লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যদি তারা (যুক্তরাষ্ট্র) সেটা করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।’

ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে, যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে।’

সূত্র: সিএনএন

এফএ