images

আন্তর্জাতিক

হরমুজে তেলবাহী ট্যাঙ্কার পাহারা দিতে প্রস্তুত নয় মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০৮:০৯ এএম

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো প্রস্তুত নয় দেশটির নৌবহর। বৃহস্পতিবার (১২ মার্চ) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে গেছে।

ওই খবরের পর তেলের দাম কমে গিয়েছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে ফেলা হয় এবং হোয়াইট হাউস নিশ্চিত করে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যায়নি। এরপর এই খবরটি ছড়িয়ে পড়লে তেলের দাম আবারও বেড়ে যায়।

সিএনবিসিকে সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, এটি শীঘ্রই ঘটবে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। আমাদের সকল সামরিক শক্তি এখন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং তাদের সামরিক সরঞ্জাম তৈরির শিল্প ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে। সূত্র: বিবিসি বাংলা

/এএস