images

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ ২০২৬, ১২:২২ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম এলাকার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। সূত্র: আল-জাজিরা।

এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটার দিকে খিয়ামের দক্ষিণে ওয়াদি আল-আসাফির এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা করা হয়।

লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমআর