images

আন্তর্জাতিক

ইরানি ড্রোনের কারণে আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে বলে অভিযোগ করে আজারবাইজান দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ বন্ধ করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

আজারবাইজান কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই আকাশসীমা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, ইরান তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

/এএস