images

আন্তর্জাতিক

কুয়েত উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে একটি তেলের  ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। এতে  ট্যাংকারটি ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে।

বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)। খবর বিবিসির।

কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি  ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।

ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ড্রোনের আঘাতে বিস্ফোরণ ঘটেছে জাহাজে।

প্রসঙ্গত, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোর হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। 

কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি আছে।

-এমএমএস