images

আন্তর্জাতিক

ওমান উপসাগরে ইরানের ১১ যুদ্ধজাহাজ ধ্বংস, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে বলা হয়, দুই দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহলে ছিল। গতকাল সোমবার সবগুলো ধ্বংস করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দশক ধরে ওমান উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজে হামলা ও হয়রানি চালিয়ে আসছিল ইরান। সেই পরিস্থিতির অবসান হয়েছে এবং তা আর ফিরবে না।