Dhaka Mail Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩১, আহত ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

lebanon-1লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির এক বৈঠকে বলেন, হিজবুল্লাহর রকেট হামলার পর এই অভিযান শুরু করা হয়েছে।

lebanon-2ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সীমান্ত লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে।

এদিকে এই হামলা ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

এমআর