images

আন্তর্জাতিক

ইরানে রকেট হামলায় ২০ ভলিবল খেলোয়াড় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৮:০২ এএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামের্দে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মডার্ন ডট এজেড।

প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বিভিন্ন স্থানে মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে লামের্দ শহরের একটি স্পোর্টস হল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সেখানে ভলিবল অনুশীলন বা প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলার পেছনে কারা দায়ী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলেও এর দায় স্বীকার করেনি।

পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফএ