images

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির মরদেহ উদ্ধারের দাবি করা ছবি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। যাচাইয়ে জানা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনি নিহত হওয়ার তথ্য দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) নিশ্চিত করার পরপরই কথিত মরদেহ উদ্ধারের দৃশ্য দাবিতে একটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, ছবিটির সঙ্গে বাস্তব ঘটনার কোনো সম্পর্ক নেই।

পিআইবি’র অধীন ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্যতা তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা শনাক্ত করেছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

বাংলাফ্যাক্ট বলছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের ভুয়া ছবি বা তথ্য শেয়ার করার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 

এমআর/এআর