images

আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এছড়াও আরও ৬০ জন আহত এবং বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। 

মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামে মেয়েদের প্রাথমিক স্কুলে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েল। 

তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, ৫৩ জন শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

image
 
প্রসঙ্গত, মিনাব শহরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি রয়েছে, যা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যগুলোর একটি।  

এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

সূত্র: ইরনা, আলজাজিরা

এমএইচআর