আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রাসাদ। হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান, উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতেও।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিকভাবে ইরানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তবে প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ‘প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই’। একই তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সি।
এদিকে ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় স্কুলটির দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে।
অন্যদিকে সকাল থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। হামলা হয়েছে ইসরায়েলের কয়েকটি শহরে। এছাড়া যেসব দেশে মার্কিন সেনাবাহিনী ঘাঁটি রয়েছে, সেসব স্থানেও হামলা চালানো হয়েছে।
এএইচ