images

আন্তর্জাতিক

গোপনে চীনা সেনাদের প্রশিক্ষণ দেন মার্কিন যুদ্ধবিমানের পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত মার্কিন পাইলটের নাম মেজর জেরাল্ড ব্রাউন। তিনি আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান স্কোয়াড্রনের ‘এলিট ফাইটার পাইলট’ ছিলেন।

মার্কিন গণমাধ্যম জানায়, দেশটির বিমান বাহিনীর মেজার ব্রাউনের ‘কল সাইন’ (সাংকেতিক নাম) ছিল ‘রানার’। তার বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে। 

এ সংক্রান্ত তথ্য-প্রমাণও পেশ করা হয়েছে আদালতে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে থেকে গ্রেফতারের পরে তাকে হেফাজতে নিয়ে জেরা করছে মার্কিন গোয়েন্দা দফতর।

আমেরিকার আইন অনুযায়ী, সেদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভিনদেশের সামরিক বিভাগকে প্রতিরক্ষা বিষয়ক পরামর্শ বা পরিষেবা দিতে চাইলে পেন্টাগনের অনুমোদন বাধ্যতামূলক। 

কিন্তু মেজর ব্রাউন তা অমান্য করে চীনা যুদ্ধবিমান চালকদের প্রশিক্ষণ দিয়েছেন এবং জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন খবর ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। দোষ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে তার।

-এমএমএস