images

আন্তর্জাতিক

ইলহান ও রাশিদাকে আমেরিকা থেকে বহিষ্কার করা উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

এবার নিজ দেশের দুই মুসলিম নারী আইন প্রণেতার সঙ্গে ধর্ম ও বর্ণ-বিদ্বেষী আচরণ করলেন ‘ক্ষ্যাপাটে’ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের সময় বিক্ষোভের পর দুই আইন প্রণেতা ইলহান ওমর এবং রাশিদা তালাইবকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। খবর আল-জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন এমপি ইলহান ওমর এবং রাশিদা তালাইবকে ‘যেখান থেকে এসেছিলেন সেখানে ফেরত পাঠানো উচিত’।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রাম্পের ভাষণের সময়, ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান তালাইব এবং সোমালি বংশোদ্ভূত ইলহান ট্রাম্পের এবং তার ⁠প্রশাসনের অভিবাসন দমন এবং অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের সমালোচনা করেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে, দুই মুসলিম আইন প্রণেতা ‘কুটিল এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের’ মতো আচরণ করেছেন। তাদেরকে আমেরিকা থেকে বহিষ্কার করা উচিত।

এতে তিনি তাদের কম বুদ্ধিসম্পন্ন, অসুস্থ ও মানসিক বিকারগ্রস্ত বলেও গালাগাল করেন। ট্রাম্প বলেন, গত রাতে অত্যন্ত মার্জিত স্টেট অফ দ্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অনুষ্ঠানে ওই দুই মুসলিম নারী আইন প্রণেতা চিৎকার-চেঁচামেচি করেছেন। 

তারা কুটিল এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আমাদের দেশের জন্য খুব খারাপ। আমাদের উচিত তারা যেখান থেকে এসেছেন, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানো।

তারা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে পারে, তারা এটিকে সাহায্য করার জন্য কিছুই করতে পারে না, তিনি আরও যোগ করেন।

মঙ্গলবার ট্রাম্পের প্রায় দুই ঘণ্টার বক্তৃতার সময় বিক্ষোভকারী ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের একটি ছোট দলের মধ্যে ছিলেন ইলহান এবং তালাইব।

ট্রাম্প যখন তার বক্তৃতার সময় আইন প্রণেতাদের বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অপরাধের অভয়ারণ্য হয়ে উঠা শহরগুলি’ বন্ধ করা উচিত, যেখানে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর মতো ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতা করা হয়। তখন ইলহান ওমর এবং রাশিদা তালাইব চিৎকার করে বলেছিলেন, আপনারা আমেরিকানদের হত্যা করেছেন!

-এমএমএস