আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ ও রাখাইবার পাখতুনখোয়ারসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে। এর ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের কম্পন অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।
সর্বশেষ গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরাসহ বিভিন্ন এলাকা ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে।
সূত্র: ডন
এমএইচআর