images

আন্তর্জাতিক

বন্যার্তদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। 

রুশ-নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর বিবিসির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: 

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা চার ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে। 

বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। সেখানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায় উদ্ধারকারীরা। 

-এমএমএস