images

আন্তর্জাতিক

বিয়ের দিনই দুই বোনের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

ভারতের জোদপুরের মানাই গ্রামে একই দিনে দুই বোনের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিয়ের দিনই দুই বোনের আত্মহত্যা করেছে।

এই দুই বোনের মামার অভিযোগ, তাদের চাচা জোরপূর্বক তাদের বিয়ে দিচ্ছিল। এ নিয়ে মনোমালিন্য চলছিল। সেখান থেকে তারা দুজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, শোভা (২৫) এবং ভিমলা (২৩) নামে এ দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে পুরোদমে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের আনন্দ উৎসব হয়। ওই সময় দুই বোন ঘুমাতে যান। কিন্তু এর কিছুক্ষণ পর তাদের শরীর খারাপ হয়। তখন দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলেছে, তারা দুজন বিষ পান করেছেন।

পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা বলেছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান শনিবার ভোর রাত পর্যন্ত হয়েছে। কিন্তু মধ্যরাতে দুই বোন ঘুমাতে চলে যান। 

শনিবার ভোর ৪টার দিকে তাদের দুজনের শরীর হঠাৎ করে খারাপ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুজনের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করেন। তবে ওই সময় থানা থেকে পুলিশ এসে মরদেহগুলো নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে ফিরিয়ে দিয়ে যায়।

প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত প্রদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আরও তদন্ত করে পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

-এমএমএস