images

আন্তর্জাতিক

গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গল‌ওয়ানে ভারত-চীন সংঘাতের আনুমানিক এক সপ্তাহ পরে গোপনে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল বেইজিং।

এমনটাই দাবি করলেন মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী থমাস ডিনান্নো। কম ভূকম্পন অনুভূত হবে, এমন একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে ওই পরীক্ষা চালানো হয় বলেও দাবি করা হয়েছে।

জেনেভায় অনুষ্ঠিত একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় এমন‌ই চাঞ্চল্যকর দাবি করেন ডিনান্নো। 

চীন পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে, গত বছর ট্রাম্প‌ও এমন‌ ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তিনি বিস্তারিত কিছুই জানাননি।

২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চীন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। 

প্রাণ হারান চীন সেনাবাহিনীর একাধিক সদস্য‌ও। দীর্ঘ ৪৫ বছর পরে ভারত-চীন সেনাবাহিনী এমন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল। 

ওই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত করে তোলে। দীর্ঘ শীতল সম্পর্ক কাটিয়ে বর্তমানে দুই প্রতিবেশী দেশ কাছাকাছি আসতে শুরু করেছে।

-এমএমএস