images

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। এ হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। বিষয়টিকে আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। খবর তাস ও বিবিসির।

এর আগে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ডের আহত ওই দুই সদস্য মারা গেছেন। পরে জানা যায়, তারা বেঁচে আছেন। তবে অবস্থা সংকটাপন্ন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএমএস