images

আন্তর্জাতিক

রিয়াদে চলছে বাংলাদেশি সাংস্কৃতিক উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে চার দিনব্যাপী বাংলাদেশি সাংস্কৃতিক উৎসব।

মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হবে।

সৌদি সরকারের ‘গ্লোবাল হারমনি ২’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির গণমাধ্যম মন্ত্রণালয় ও এন্টারটেইনমেন্ট অথরিটির সহযোগিতায় রিয়াদের সুওয়াইদি পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এতে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরর নিউজ জানিয়েছে, মঙ্গলবার উৎসবের প্রথম দিনের বাংলাদেশের থেকে বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী ও অভিনেতা গান ও নাচ পরিবেশন করেন। এছাড়াও ছিল ইন্টারেক্টিভ সার্কাস, যা শিশুদের আকর্ষণ করেছিল। পাশাপাশি বাংলাদেশি খাবারের স্টল এবং হস্তশিল্পের মাধ্যমে বাংলাদেশি ঐতিহ্যের প্রদর্শন করা হয়েছিল।

2

প্রসঙ্গত, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন-২০৩০’ অংশ হিসেবে গত বছর ‘গ্লোবাল হারমনি’ উদ্যোগ শুরু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও সমাজে তাদের অবদান তুলে ধরা। এর অংশ হিসেবেই গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে ধারাবাহিক এই সাংস্কৃকতি উৎসব, চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। 

এবারের ‘গ্লোবাল হারমনি ২’ তে বাংলাদেশসহ ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, জর্ডান, ফিলিস্তিন, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া এবং লেভান্ট অংশ নিয়েছে। 

সূত্র: আরব নিউজ

এমএমইআর