images

আন্তর্জাতিক

চাকরি খোঁজার সময় কেমন ছিল বিল গেটসের সিভি

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২২, ০৯:২১ এএম

কাঙ্খিত চাকরি পাওয়ার জন্য সঠিকভাবে সিভি তৈরি করা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ চাকরিদাতা সিভি দেখেই চাকরিপ্রার্থীকে যাছাই করেন। এখন অনেক পেশাদার সংস্থা রয়েছে যারা সঠিক সিভি তৈরি করে দিতে সাহায্য করে। বর্তমান বিশ্বের শীর্ষ ধনীদের অনত্যম বিল গেটসও একসময় চাকরিপ্রার্থী ছিলেন। কেমন ছিল তার সিভি। সেই ছবি সম্প্রতি প্রকাশ করার পর তা ভাইরাল হয়েছে। 

নিজের সিভি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তরুণ প্রজন্মকে পরামর্শও দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। 

নিজের গুণাবলীর নমুনাসহ যথাযথ সিভি তৈরি করা খুব সহজ নয়। অনেকেই এটি করতে গিয়ে হিমশিম খান। তাদের পাশে দাঁড়াতে নিজের ৪৮ বছর আগের সিভি প্রকাশ্যে আনেন বিল। লিংকডিন অ্যাকাউন্টে পাঁচ দশকের পুরনো সেই সিভির ছবি শেয়ার করেন তিনি।

ওই সিভি নিজের গুণাবলী ও কর্মদক্ষতার কথা জানিয়েছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। সেখানে জানানো হয়েছে- অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডাটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিকসহ একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন।

এই সিভি যখন তৈরি করেন বিল, তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। নিজের সিভির ছবির সঙ্গে বিল গেটস লেখেন, 'সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করে বেরিয়েছ। আমি নিশ্চিত, তোমাদের সিভি আমার ৪৮ বছরের পুরনো সিভির থেকে দেখতে ভাল।'

বিল গেটসের সিভির ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে তার এমন কাজের প্রশংসা করেছেন। কেমন ছিল সেই সিভি সেটি আপনিও দেখে নিতে পারেন।

একে