Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এবার নিউইয়র্কে আওয়ামী লীগ বনাম বিএনপি! 

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনের ঠিক আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউইয়র্কে। 

স্থানীয় সময় রোববার রাতে প্রবাসী বাংলাদেশি-অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের স্লোগান পাল্টা-স্লোগানের জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত সক্রিয় হয় নিউইয়র্ক পুলিশ। দু’পক্ষের উত্তেজিত সমর্থকদের বাগে আনতে মৃদু বলপ্রয়োগও করতে হয়। 

শেষ পর্যন্ত পুলিশি সক্রিয়তায় শান্তি ফেরে জ্যাকসন হাইটস এলাকায়। এর পর স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্ক পৌঁছান ইউনূস। 

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে এসেছেন ইউনূস। কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন তিনি।

২০২৪ সালের ৫ অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 

তার পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। তারই প্রতিবাদে নিউইউর্কের রাজপথে নেমেছিলেন আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা। 

তাদের বিরোধিতার উদ্দেশ্যে জমায়েত হন বিএনপির নেতাকর্মীরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময়ে দু’পক্ষের সমাবেশের জেরে উত্তেজনা ছড়ায়।

-এমএমএস