images

আন্তর্জাতিক

রাশিয়ার দখলে ইউক্রেনের আভদিভকা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় আভদিভকা শহর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে পরিস্থিতির চরম অবনতি ঘটায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করে তারা। এর ফলে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

ওই অঞ্চল থেকে সেনা সরানোর কথা শনিবার জানিয়েছেন ইউক্রেনের এ অঞ্চলের কমান্ডের দায়িত্ব পালন করা জেনারল ওলেক্সান্ডার টারনাভস্কি। খবর এএফপির

টেলিগ্রামে তিনি বলেন, ‘আভদিভকার আশেপাশের যুদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে ঘেরাও এড়াতে এবং কর্মচারীদের জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য আমি শহরটি থেকে সৈন্য প্রত্যাহার করার এবং আরো সুবিধাজনক লাইনে প্রতিরক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: ইউক্রেনে অন্যান্য দেশের সহায়তা জরুরি: জেলেনস্কি

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেছেন যে, দোনেৎস্কের কাছের আভদিভকা শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্মি জেনারেল শোইগু রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার-ইন-চীফকে অবহিত করেছেন যে কর্নেল জেনারেল আন্দ্রে মর্দভিচের নেতৃত্বে কেন্দ্রীয় সৈন্যদের গ্রুপ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের আভদিভকা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি বিশাল সুরক্ষিত দুর্গ ছিল।’

তারা আরও জানায়, ইউক্রেনের জাতীয়তাবাদীদের হাত থেকে ৩১.৭৫ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। আভদিভকা শহরে ২৪ ঘণ্টার লড়াইয়ে শত্রু পক্ষের প্রায় দেড় হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

আরও পড়ুন: ন্যাশনাল গার্ডের অস্ত্র এবং সদস্য বাড়াচ্ছে রাশিয়া!

রাশিয়া জানিয়েছে, শহরটিতে রাশিয়ার বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে ইউক্রেনের যোদ্ধারা বাধ্য হয়ে তাদের সামরিক সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।সেখানে শত্রু পক্ষের সম্পূর্ণ পরাজয় এবং এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাশিয়ার অগ্রগতির তথ্য প্রকাশ না করার ব্যাপারে মন্ত্রণালয়টি জোর দিয়েছিল।

একে