আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
জার্মান আইন প্রণেতারা নাগরিকত্বের একটি নতুন ধারাকে সমর্থন করেছেন, যাতে আরও বেশি লোক দ্বৈত নাগরিকত্ব লাভ করতে পারে। জার্মানির তুর্কি সম্প্রদায়ের একজন প্রতিনিধি বলেছেন, সব আবেদনকারীদের প্রক্রিয়াকরণ সামলাতে ভালই ঝক্কি পোহাতে হবে কর্মকর্তাদের।
জার্মানির তুর্কি সম্প্রদায় বলেছে, দেশটির নাগরিকত্ব আইন সংস্কারের পর আগামী বছরগুলোয় তুরস্কে শিকড় রয়েছে এমন ব্যক্তিসহ প্রায় ৫০ হাজার জন আবেদন করবে বলে আশা করা হচ্ছে। খবর ডয়চে ভেলের
জার্মানির সংস্থা গোকে সোফোউগলুর তুর্কি সম্প্রদায়ের প্রধান বলেছেন, 'আমি ধরে নিচ্ছি দীর্ঘমেয়াদে জার্মানিতে থাকা তুর্কি বংশোদ্ভূত ১৫ লাখ নাগরিক যাদের এখনও জার্মান নাগরিকত্ব নেই, তারা দ্বৈত নাগরিকত্ব পাবে।'
আরও পড়ুন: ইউক্রেনের জন্য ৪২০ কোটি ডলার চায় জাতিসংঘ
শুক্রবার জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্দেস্টাগ একটি আইন অনুমোদন করেছে। সরকার মনে করছে, এই আইনের মাধ্যমে দেশটি দক্ষ কর্মীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কর্মী সংকট লাঘব হবে।
সোফোউগলু বলেন, 'নতুন আইনে যা বলা হয়েছে, সেই অনুযায়ী ন্যাচারালাইজেশনের জন্য আবেদনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাবে।' তিনি আশঙ্কা করেছেন, জার্মান কর্তৃপক্ষকে সমস্ত আবেদন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে রীতিমতো সংগ্রাম করতে হবে। কারণ তারা ইতিমধ্যে ওভারহোয়েল্মড।
জার্মানিতে তুর্কি অভিবাসনের প্রথম ঢেউ আছড়ে পড়ে ষাটের দশকে। তখন জার্মান কোম্পানিগুলো যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সাহায্য করার জন্য বিদেশ থেকে কর্মী নিয়োগ করেছিল। বর্তমানে তুর্কি ঐতিহ্য রয়েছে, এমন অন্তত ৩০ লাখ মানুষ জার্মানিতে থাকেন। জার্মানির মোট জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি। জার্মানিতে ৩০ লাখ তুর্কি লোকের মধ্যে প্রায় ১৫ লাখ এখনো তুরস্কের নাগরিক।
আরও পড়ুন: আইসল্যান্ডে শহরে ঢুকে পড়ছে আগ্নেয়গিরির লাভা
শুক্রবার চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, জার্মানি তাদের কাছে প্রচুর পরিমাণে ঋণী। নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে, আমরা তাদের সবাইকে বলতে চেয়েছি; যারা জার্মানিতে কয়েক দশক ধরে বসবাস করেছেন, কাজ করেছেন, যারা আমাদের আইন মেনে চলেন, যাদের বাড়ি এখানে, তারা সবাই জার্মানিরই মানুষ।
জার্মানিতে বসবাসকারী প্রায় ১৪ শতাংম মানুষ জার্মান নাগরিক নন। ২০২২ সালের এক সমীক্ষায় দেখা গেছে, অভিবাসী শিকড় বা অভিবাসী ইতিহাসসহ প্রায় একই সংখ্যক জার্মান নাগরিক রয়েছেন। অর্থাৎ তাদের অন্তত একজন অভিবাসী বাবা-মা রয়েছে। ২০২২ সালে এক লাখ ৬৮ হাজার ৫০০ জনকে জার্মান নাগরিকত্ব দেওয়া হয়। এটা ছিল রেকর্ডসংখ্যক নাগরিকত্ব।
একে