Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের নিন্দা করতে ভয় পায় না মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পিএম

ইসরায়েলের নিন্দা করতে ভয় পায় না মালয়েশিয়া। মঙ্গলবার মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেছেন। 

তিনি বলেন, কেউ তার দেশ মালয়েশিয়াকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করা এবং ফিলিস্তিনিদের সমর্থন করা থেকে থামাতে পারবে না। তারা ইসরায়েলের নিন্দা করতে ভয় পায় না।

আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন যে তিনি তার এ অবস্থানের কারণে ইসরায়েল-সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু লোকের সমালোচনার শিকার হয়েছেন।

আরও পড়ুন: হামাস ‘সন্ত্রাসী’ নয়, দেশপ্রেমী: এরদোয়ান

আজিয়াটা এরিনা স্টেডিয়ামে ফিলিস্তিনের সঙ্গে সংহতি সমাবেশে তিনি বলেন, ‘আমি বলেছি - যতক্ষণ জনগণ আমাকে সমর্থন দেবে, আমি তাদের হুমকির পরোয়া করি না। আমরা এ বিষয়ে লড়াই চালিয়ে যাব।’

আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি চেয়েছিলেন যে কেউ তার দেশকে "হুমকি দেওয়ার স্বপ্ন" না দেখুক। কারণ, মালয়েশিয়ানরা জানে স্বাধীনতা কি।

তিনি বলেন, মালয়েশিয়ানরা এখন পর্যন্ত ফিলিস্তিনিদের সঙ্গে আছে এবং তারা কোনো ভয়-ভীতি ছাড়াই ফিলিস্তিনকে সমর্থন দেবে।

এ মালয় প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া এ (ইসরায়েলি) আগ্রাসনের নিন্দা করে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য মানবতা, ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বলি। তারা যেমন আমাদের সম্মান করে, আমরাও তেমন তাদের সম্মান করি।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কথা বলেছেন এরদোয়ান ও পুতিন

এরপর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এ আগ্রাসনের মাত্রা এখন উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে।

মালয়েশিয়ার এ প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে নারী ও শিশুদের হত্যা করা হয়েছে, হাসপাতাল ও স্কুলে বোমা হামলা করা হয়েছে। এখন পশ্চিমাদের কথিত ন্যায়বিচার, মানবতা এবং গণতান্ত্রিক অধিকার কোথায়?

আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিরাও মানুষ। তারা মানবিক আচরণ পাওয়ার যোগ্য।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ