অভিবাসন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ০৫:৩১ পিএম
জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ) বিদেশি শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় চলতি বছরের ৩০ জুন।
ফেলোশিপের মেয়াদ তিন থেকে ছয় সপ্তাহ (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত)। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১০ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
যেভাবে আবেদন করবেন
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ওই আবেদনপত্র, সিভি, প্রয়োজনীয় কাজগপত্রসহ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই ঠিকানায় (application@mif-japan.org) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাইজ অবশ্যই ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।
ফেলোশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।
এমএইচটি