images

অভিবাসন

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়বেন যেভাবে

অভিবাসন ডেস্ক

১৪ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের কাছে স্বপ্ন। প্রতিবছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য সেখানে পাড়ি জমান। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রতিবছর খরচ করতে হবে প্রায় ৫৮ হাজার ১৬৮ ডলার। কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছে আর্থিক সহযোগিতা।

আর্থিক সহযোগিতাভিত্তিক স্কলারশিপ

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় প্রতিবছর সারা বিশ্বের কিছুসংখ্যক শিক্ষার্থীর জন্য প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। সাধারণত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখের মতো লেগে যায় শুধু টিউশন ফিতেই। এর বাইরে থাকা-খাওয়ার খরচ তো আছেই। অনেকের পক্ষে তা বহন করা প্রায় অসম্ভব। এ কারণেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করতে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। আর এর মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যায়।

new-york-universityসুযোগ-সুবিধা

আর্থিক সহযোগিতায় বছরে গড়ে বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ এবং ৪ বছরে প্রায় ৩ কোটির মতো টাকা দেওয়া হয়। এর মধ্যে টিউশন ফি, ফুড অ্যান্ড হাউজিং, বই এবং স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত। এই স্কলারশিপের টাকা প্রতি শিক্ষাবর্ষে দেওয়া হয়।

এছাড়া নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিশেষ সুবিধা হলো, নিজস্ব ক্যাম্পাস ছাড়া তাদের আওতাভুক্ত অন্য আরেকটি ক্যাম্পাসে একটি টার্মের জন্য পড়াশোনার সুযোগ। একে বলা হয় ‘study away term’। এর পুরো খরচও তারা বহন করে থাকে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • কমন অ্যাপ্লিকেশন নামের একটি সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে
  • তিনজন শিক্ষকের তিনটি রিকমেন্ডেশন লেটার
  • কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার
  • এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিট বিগত ৩ বছরের একাডেমিক রেকর্ড
  • কলেজ স্কলারশিপ সার্ভিস প্রোফাইল
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট

new-york-universityযেভাবে আবেদন করবেন

যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের আবেদন-প্রক্রিয়া সাধারণত কমন অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কমন অ্যাপের ফরমটি পূরণ করে জমা দিতে হবে। অনেক সময় স্কলারশিপের জন্য আলাদা রচনা লেখার প্রয়োজন হতে পারে। কিন্তু আর্থিক সহযোগিতাভিত্তিক স্কলারশিপের জন্য কোনো আলাদা রচনা লিখতে হয় না। বরং এজন্য শুধু কলেজ স্কলারশিপ সার্ভিস প্রোফাইল (সিএসএস প্রোফাইল) ফরমটি পূরণ করতে হয়।

প্রোফাইলটি তৈরি করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই সিএসএস প্রোফাইলে একজন আবেদনকারীর অর্থনৈতিক অবস্থানের যাবতীয় সব সঠিক তথ্য আপলোড করতে হয়। তারপর সেই তথ্য অনুযায়ী একজন আবেদনকারী যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, তারপর বিশ্ববিদ্যালয় থেকে তার জন্য ওই সিএসএস প্রোফাইলের তথ্য অনুযায়ী তাকে আর্থিক সহযোগিতাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়।

নিউইয়র্ক ইউনিভার্সিটির ডিগ্রি প্রদানকারী মোট তিনটি ক্যাম্পাস রয়েছে–নিউইয়র্ক, আবুধাবি ও সাংহাই। আবেদন সাধারণত শুরু হয় আগস্টের দিকে এবং জানুয়ারি পর্যন্ত সময় থাকে।

এমএইচটি