অভিবাসন ডেস্ক
০১ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি ও নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায়।
নতুন এই নির্দেশনায় শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, স্পন্সরশিপের পরিধি, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতালির ইউনিভার্সিটি পোর্টালে ইতিমধ্যে নিয়মিত নিবন্ধন (প্রাক-তালিকাভুক্তি) সম্পন্ন করেছেন, তাদের ভিসা আবেদনের জন্য আলাদা করে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করতে হবে না। ভিএফএস গ্লোবাল স্বউদ্যোগে ইমেইলের মাধ্যমে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানিয়ে দেবে। ইউনিভার্সিটি পোর্টালে নিবন্ধনের সময় শিক্ষার্থীরা যে ইমেইল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ইমেইলে এই যোগাযোগ করা হবে।
শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতার প্রমাণ বা স্পন্সরশিপের নিয়মে বড় ছাড় দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং ফার্স্ট কাজিনদের (খালাতো, মামাতো, চাচাতো, ফুপাতো ভাই-বোন) আর্থিক গ্যারান্টিও স্পন্সর হিসেবে গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বৈধভাবে বসবাসরত আত্মীয়রাও শিক্ষার্থীদের স্পনসর হতে পারবেন।
আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর
ভিসা আবেদনের সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সার্টিফিকেট এমন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের হতে হবে যেখানে আবেদনকারীর মৌখিক ও লিখিত বোধগম্যতা এবং কথা বলা ও লেখার দক্ষতা (Listening, Reading, Speaking, Writing) স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
এছাড়া, শিক্ষাগত যোগ্যতার সত্যতার প্রমাণ হিসেবে ‘সিআইএমইএ’ (CIMEA) কিংবা ‘ডিক্লেয়ারেশন অব ভ্যালু’ (DoV) আবেদনের সাথে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
ইতালি দূতাবাস স্পষ্ট জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির পর স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর, ২০২৬। এই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের নতুন নির্দেশনা

এজেড