images

অভিবাসন

স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ যেসব দেশে

অভিবাসন ডেস্ক

২৭ নভেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশে পাড়ি জমান। এদের বেশিরভাগই কয়েকটি দেশে যান। কেননা, ওসব দেশে ভিসা পাওয়া সহজ। জানুন কোন কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ।

ভারত

ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দেশটিতে বেশ কয়েকটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিনিয়ত এই বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ভারতে গিয়ে পড়াশোনা করছে এবং এখনো যাচ্ছেন। আর আপনি চাইলে অল্প খরচে পড়াশোনা চালানোর জন্য ভারতে যেতে পারেন। এদেশের ভিসা পাওয়া তুলনামূলক সবচেয়ে বেশি সহজ।

Study-Abroad-18-increase-in-international-students-at-Queens-University-Belfast

কানাডা

শিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীর জন্য সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কানাডা। প্রতিবছর বাংলাদেশ ও ভারত থেকে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা শিক্ষা অর্জনের জন্য যাচ্ছে। কানাডায় পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এই দেশে গেলে সব ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। পড়াশোনার মান পৃথিবীর অন্যান্য দেশের থেকে শতগুনে ভালো এবং জীবনযাত্রার মান অনেক ভালো।

জার্মানি

ইউরোপ মহাদেশের শিল্প উন্নত দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো জার্মান। এদেশের শিক্ষাব্যবস্থার মান ও জীবনযাত্রার মান অনেক ভালো। এই দেশে গিয়ে নিজের খরচ মিটিয়ে খুব সহজে পড়াশুনা করতে পারবেন। 

visa

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড উত্তর আটলান্টিকের ছোট্ট দ্বীপ দেশ। ছোট দ্বীপ দেশ হলেও দেশটি অনেক ধনী ও তথ্য প্রযুক্তিতে এগিয়ে আছে। বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে আয়ারল্যান্ডে গিয়ে পড়াশুনা করছে। আপনি চাইলে খুব সহজে উচ্চশিক্ষা অর্জনের জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে আয়ারল্যান্ডে যেতে পারেন। আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা পাওয়ার তুলনামূলক সহজ আছে যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে।

মালয়েশিয়া

মালয়েশিয়া মুসলিম উন্নত দেশগুলোর মধ্যে শীর্ষ একটি দেশ। এই দেশের কাজের জন্য যেমন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ যায় তেমনি আপনি চাইলে উচ্চশিক্ষা অর্জনের জন্য খুব সহজে মালয়েশিয়া ভিসা নিয়ে যেতে পারবেন। অল্প খরচে আপনি উচ্চ মান সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করতে পারবেন এবং সাথে সেখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে। এসব কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়া জনপ্রিয় একটি দেশ হয়ে দাঁড়িয়েছে।

visa2

ইতালি

পৃথিবীর সকল দেশের শিক্ষার্থীদের জন্য ইতালি একটি জনপ্রিয় দেশ উচ্চ শিক্ষার মানের জন্য। ইতালিতে উচ্চ মান সম্পন্ন অনেকগুলো ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয় রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি স্বল্প টিউশন খরচে আপনার পড়াশোনা সম্পন্ন করতে পারবেন। পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক দেশ হলো ইতালি। আপনার বয়স যদি ২১ বছরের বেশি হয় তাহলে স্টুডেন্ট ভিসা নিয়ে খুব সহজে এই দেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য যেতে পারবেন।

এজেড