নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
হামের উপসর্গ ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে তিনজন এবং ডেঙ্গুতে মারা গেছেন দুজন।
এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৮ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামের বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৯ জন।
আরও পড়ুন
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা ৫৩২ জন।
চলতি বছরে ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ১৬৮ জন।
এর আগে গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ