Dhaka Mail Logo

হেলথ

মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। 

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আগামী দুই-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এএইচ