নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে দুজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। দুই রোগে ২৪ ঘণ্টায় মোট মৃত্যু পাঁচজনের।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
হামবিষয়ক প্রতিবেদন বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৩৮ জন।
চলতি বছরের এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন।
এছাড়া চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন।
অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন বলছে, চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট ৫১৬ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন।
এর আগে গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ