Dhaka Mail Logo

হেলথ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকায় ৩ জনের মৃত্যু হয়। আর চট্রগ্রামে ২ জন ও খুলনায় ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এসব মৃত্যু নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ হাজার ২২৪ জন হাম উপসর্গে মৃত্যু হয়েছে।

আর এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

অর্থাৎ, হাম ও উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের।

অধিদফতর তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৮ জন ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৩৭৬ জন।

এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৬০০ জন (হাম ৪৭ ও উপসর্গ ৫৫৩ জন) হাম রোগী শনাক্ত হয়েছে।

এর বাইরে সিলেটে ৩৩৭ জন (হাম ১৭৮ ও উপসর্গ ১৫৯ জন), চট্রগ্রামে ২৫৭ জন (হাম ৩৩ ও উপসর্গ ২২৪), ময়মনসিংহে ১২৪ জন (সবই উপসর্গ), রাজশাহীতে ৩৫ জন (সবাই উপসর্গ), বরিশালে ১৪৩ জন (সবাই উপসর্গ) হাম রোগী হাসপাতালে আসে।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক পরিসংখ্যান।
স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক পরিসংখ্যান।

এ ছাড়াও খুলনায় ৯১ জন (সবাই উপসর্গ) এবং রংপুরে ৪৭ জন (সবাই উপসর্গ) হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬ জনে।

আর এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জনে।

অর্থাৎ, হাম ও উপসর্গে মোট রোগীর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ১২৫ জন।

তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন রোগী।

এএম