নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৮৩ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রশিদ সিয়াম মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকার ডেমরা এলাকায় একটি ভাড়া বাসায় বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্ট্রোক ধারণা করা হলেও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তার মৃত্যুর খবরে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেলের ডা. ফজলে রাব্বি হলের খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, শাহরিয়ার রশিদ সিয়াম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।
এসএইচ/এআরএম