Dhaka Mail Logo

হেলথ

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং স্থাপন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪.৩০ টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ তার হৃদপিণ্ডের দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও  দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

এসএইচ/এফএ