Dhaka Mail Logo

হেলথ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ২৯৫ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের।

প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন শিশু রয়েছে। 

একই সময়ে আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৫৭ জন এবং হামের উপসর্গ মিলেছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরে ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৪ হাজার ৮৮০ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। 

এছাড়া চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

এএইচ