Dhaka Mail Logo

হেলথ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন।

এআর