Dhaka Mail Logo

হেলথ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গ নিয়ে আরও দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যুর হয়েছে।

যদিও বিগত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত ১ হাজার ২০৭ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোরব) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, লতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের। এই সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের।

এএম