Dhaka Mail Logo

হেলথ

দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন স্বাস্থ্যের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

সোমবার (১৯ অক্টোবর) দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বার্তায় অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, দুর্গোৎসবের এই আনন্দময় সময় সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও কল্যাণের বার্তা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে সমৃদ্ধ হোক আমাদের প্রিয় মাতৃভূমি। মানবতার সেবায়, বিশেষত প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য ও কল্যাণে, আমাদের সম্মিলিত অঙ্গীকার আরও দৃঢ় হোক।

প্রভাত চন্দ্র আরও বলেন, উৎসবের আনন্দঘন দিনগুলোতেও যারা নিরলসভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন, সে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। শুভ শারদীয় দুর্গোৎসব।

এসএইচ/এএইচ