Dhaka Mail Logo

হেলথ

কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

সারাদেশে স্বাস্থ্য অধিদফতরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মচারীদের ঝুঁকিভাতা ৯০০ টাকা পুনর্নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে এই বাতা কার্যকর হবে।

গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের (প্রবিধি-৩ শাখা) যুগ্ম সচিব ড৷ মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংশ্লিষ্ট সুবিধাপ্রাপ্ত কর্মী, ২৭৫টি উপজেলায় কর্মরত এলসিএও টিএলসিএ (গ্রেড-১৬) এবং ৩১টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত প্রোগ্রাম অর্গানাইজাররা (গ্রেড-১৪) নতুন এই ভাতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্নির্ধারিত এই ঝুঁকি ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীরা অর্থ বিভাগের ২০২০ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুসারেই বর্তমান হারের ঝুঁকি ভাতা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বলা হয় প্রজ্ঞাপনে।

এসএইচ/এআরএম