নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যা বিশিষ্ট একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএমইউর বহির্বিভাগ-২ এর ৫ম তলায় নতুন এই ওয়ার্ডটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভাইস চ্যানসেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই ২০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড উদ্বোধনের মাধ্যমে দেশের দন্ত রোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। একইসাথে এই সংযোজন দেশে দন্ত রোগ চিকিৎসাসেবার উন্নয়নের নব দিগন্ত উন্মোচিত হয়েছে। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ওয়ার্ড উদ্বোধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডি-ব্লকের অর্থোপেডিক সার্জারি বিভাগেরও পূর্বের বিদ্যমান শয্যার সাথে আরও ১০টি শয্যায় বৃদ্ধি করা হয়েছে, যা দেশের অর্থোপেডিক রোগীদের চিকিৎসাসেবাকে আরও গতিশীল করবে। এছাড়াও অতি সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে মুমূর্ষু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।
এ সময় বিভাগে নারী-পুরুষ রোগীদের জন্য ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধনের পর ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তা ঘুরে দেখেন পাশাপাশি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং দিক-নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, চিফ এস্টেট অফিসার ডা. মো. এহতেশামুল হক (তুহিন), হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান।
এ ছাড়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহমেদ, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, পেডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু হেনা মোহাম্মদ জাকির হোসেন সিকদার, বিভাগের অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, অধ্যাপক ডা. ওয়ারেছ উদ্দিন, অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু, সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মীর নোয়াজেস আলী, সহযোগী অধ্যাপক ডা. সামিউল আলম, সহযোগী অধ্যাপক ডা মোহাম্মদ সায়িম রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোহাম্মদ আরিফুল হক, সহকারী অধ্যাপক ডা. রুমন বণিক, সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক ডা. আশিক আব্দুল্লাহ ইমন, ডা. মুহম্মদ আসলাম উদ্দীন, মাননীয় একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাদেকুর রহমান, চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট তাহমিনা তাহের, প্রশাসনিক কর্মকর্তা খাজা মাঈন উদ্দিন দেওয়ান, মেডিকেল টেকনোলজিস্ট শোভন বিশ্বাস, মেডিক্যাল টেকনোলজিস্ট মো. জাহিদুর রহমান প্রমুখসহ উপস্থিত ছিলেন।
এসএইচ/এমআই