Dhaka Mail Logo

হেলথ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৭১ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৫১ জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৭৩ জন। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮ জন। এই সময়ের মধ্যে ১ হাজার ১৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪ শিশু।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। 

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ শিশু। এদের মধ্যে ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

এএইচ